মন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন দূত

বুলেটিন ডেস্ক

জাতীয়

বরিশাল সফরের দ্বিতীয় দিনে গৌরনদীর সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।সোমবার

2026-08-10T19:48:03+00:00
2026-08-10T19:48:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন দূত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরিশাল সফরের দ্বিতীয় দিনে গৌরনদীর সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে তাঁকে ঘিরে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে এ মধ্যাহ্নভোজে বরিশালের মাটি, মানুষ ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তাঁকে স্বাগত জানাতে পরিবেশন করা হয় বরিশালের ঐতিহ্যবাহী নানা পদের খাবার।

মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর গ্রামের বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, রাষ্ট্রদূতের জন্য দুপুরের খাবারে বরিশালের নিজস্ব খাদ্য ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়। পরিবেশন করা হয় ভাজা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ, নানা রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার পরিচিত দেশীয় খাবার।

নদীমাতৃক বরিশালের খাদ্যসংস্কৃতিতে ইলিশের বিশেষ অবস্থান রয়েছে। সেই ঐতিহ্যকে সামনে রেখেই রাষ্ট্রদূতের জন্য মাছের বিভিন্ন পদ দিয়ে সাজানো হয় খাবারের টেবিল। ভর্তা-ভাজি ও দেশীয় খাবারের বৈচিত্র্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাঙালির চিরায়ত আতিথেয়তা ও বরিশালের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি।

মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল বরিশালের স্থানীয় ঐতিহ্যের অনন্য ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর ঐতিহ্যবাহী শচীন ঘোষের বিখ্যাত রসমালাই, দধিসহ নানা ধরনের দেশীয় মিষ্টি। স্থানীয় স্বাদের এসব খাবারে অতিথির আপ্যায়নে ফুটে ওঠে বরিশালের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির পরিচয়।

স্থানীয় খাবার, ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও গ্রামীণ পরিবেশে আন্তরিক আতিথেয়তার এ আয়োজন মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরে যোগ করে ভিন্ন মাত্রা। আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে এমন ঘরোয়া আয়োজনে তিনি বাংলাদেশের আঞ্চলিক খাদ্যঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের উষ্ণ অতিথিপরায়ণতার সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পান।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy