বিরল সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, দেখা যাবে যেসব দেশ থেকে

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

একটি পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণ সূর্যগ্রহণ।আগামীকাল বুধবার (১২

2026-08-11T12:27:56+00:00
2026-08-11T12:27:56+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
বিরল সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, দেখা যাবে যেসব দেশ থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একটি পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণ সূর্যগ্রহণ। 

আগামীকাল বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হবে এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য চাঁদ পুরোপুরি সূর্যকে আড়াল করে ফেলবে। ফলে দিনের আলো সাময়িকভাবে ম্লান হয়ে এক অপার্থিব অন্ধকারের আবহ তৈরি হবে। বিরল এই মহাজাগতিক মুহূর্ত ঘিরে ইতোমধ্যে জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। এসময় স্পেনের বেশিরভাগ অংশসহ প্রায় এক কোটি ৫০ লাখ মানুষ এবার পূর্ণগ্রাসের নিখুঁত পথ বা ‘পাথ অব টোটালিটি’-র আওতায় থাকবেন।

আল জাজিরা বলছে, এই সূর্যগ্রহণের আংশিক রূপটি পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশেও দেখা যাবে। বিশ্বব্যাপী প্রায় ৯৮ কোটি মানুষ এই সূর্যগ্রহণ আংশিকভাবে হলেও দেখতে পারবেন।

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই এমন পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ (আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস বা হাইব্রিড) দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল এবং শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছরে একবার ঘটে থাকে।

বুধবারের এই পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশের প্রায় দেড় কোটি মানুষ এমন স্থানে থাকবেন যেখানে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথেই অবস্থিত।

স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিট নাগাদ এই পূর্ণগ্রাস শুরু হবে এবং স্থানভেদে তা প্রায় ১১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো এই বলয়ের ঠিক বাইরে থাকলেও সেখান থেকেও সূর্য প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy