প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম (ভিজিট : ০)

X
বদলগাছীতে ঘনঘন লোডশেডিং
নওগাঁর বদলগাছীতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে পল্লী বিদ্যুত গ্রাহকেরা। জানা যায় দীর্ঘদিন ধরে ২৪ ঘন্টার মধ্যে গড় ৬ ঘন্টা বিদ্যুৎ মিলছে না বদলগাছী উপজেলায়।
ঘনঘন লোডশেডিংয়ের কারণে কল কারখানা, লেদ মিসিং পানি সাপ্লই সহ বিঘ্ন ঘটছে প্রতিটি কাজে।
পজেলার মাতাজী রোর্ডের লেদ মালিক মাসুম, নতুন ব্রীজ মোড় ধিরেন সহ অনেকে বলেন, বিদুৎতের কারণে আমরা ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছি। কারণ কাজ শুরু করতেই আর ২ ঘন্টা পর আসছে আবার চলে যায়। এছাড়া গ্যামের্সস ব্যবসায়ী,মুদির দোকান সহ একয় অবস্থায় পড়েছে সবাই। এছাড়া গ্রাম গঞ্জের সাধারণ মানুষ নিজের কষ্টের পাশাপাশি ছোট বাচ্চাদের নিয়ে পড়েছেন বড় বিড়ম্বনায়। অতিরিক্ত গরমে ছোট বাচ্চাদের জ্বর কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
এ বিষয়ে বদলগাছী পল্লী বিদ্যুতের ডিজিএম রঞ্জন কুমার বলেন, বদলগাছী উপজেলায় রাতে দিনে ১৬ মেগা ভোল্টের প্রয়োজন সেখান আমরা পাচ্ছি ৮ মেগা ভোল্ট। ঘাটতি অর্ধেক দিয়ে আপ-ডাউন করে চালিয়ে যাচ্ছি।