জবির নতুন প্রক্টরের দায়িত্বে অধ্যাপক ড. আজম খান

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতা ও চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ায় তাঁর অনুপস্থিতিকালীন সময়ে

2026-08-11T19:34:40+00:00
2026-08-11T19:34:40+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
জবির নতুন প্রক্টরের দায়িত্বে অধ্যাপক ড. আজম খান
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ০)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতা ও চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ায় তাঁর অনুপস্থিতিকালীন সময়ে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের বিদেশে চিকিৎসার জন্য গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

আগামী ১২ আগস্ট থেকে এ দায়িত্ব কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক ড. আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে কর্মরত রয়েছেন। প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।









Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy