জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে দেশসেরা হয়েছেন গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।নিবন্ধনের

2026-08-12T11:42:49+00:00
2026-08-12T11:42:49+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ১)
গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক
X

গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে দেশসেরা হয়েছেন গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। 

নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২১১.৫ শতাংশ কাজ করে দেশের শীর্ষে রয়েছে তার উপজেলা। শূণ্য থেকে এক বছর বয়সী শিশুদের উপর এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুলাই মাসে বরিশাল বিভাগ প্রথম স্থান অধিকার করেছে। নিবন্ধন কার্যক্রম লক্ষ্যমাত্রার ৭৭.৫ শতাংশ কাজ করে তারা এক নম্বরে চলে এসেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বরিশাল বিভাগের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ১৪৮৯৬টি ও ৫০৬৪টি। যার মধ্যে অর্জিত হয়েছে ৯৮৮৩ টি ও ৪৪৮৮টি। জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জনের হার ৭৭.৫ শতাংশ।

এদিকে বরিশাল বিভাগের পর রংপুর বিভাগ দ্বিতীয় স্থান অর্জন করেছে, যার অর্জন  ৬৫.৮ শতাংশ।

জেলা ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১১৩.৯ শতাংশ কাজ করে প্রথম হয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২৬৯২টি, তারা করেছে ২১৯৯টি। মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ৭৩০টি, তারা করেছে ১০৬৭টি। জন্ম-মৃত্যু নিবন্ধনে পটুয়াখালীর জেলার অর্জন ১১৩.৯ শতাংশ।  

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘আবারো দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।

জুলাই মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয় ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, অর্জিত হয়েছিল ৩১৮টি। শতাংশের হিসাবে অর্জন ২৭৪ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২১১.৫ শতাংশ। যা ছিল সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে। উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলার দাকোপ উপজেলা। জন্ম-মৃত্যু নিবন্ধনে যাদের অর্জন শতকরা ১৩০শতাংশ। 

উল্লেখ্য, গত ২ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও হয়েছিলেন। 

জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল আর বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy