চা শ্রমিকদের নিয়ে তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির মতবিনিময় সভা

​তেতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে চা চাষাবাদ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।​মঙ্গলবার (১১

2026-08-12T10:27:59+00:00
2026-08-12T10:27:59+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
চা শ্রমিকদের নিয়ে তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির মতবিনিময় সভা
​তেতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:২৭ এএম   (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে চা চাষাবাদ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শালবাহান রোড উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।

​এ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চা-বাগান সমিতি উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা জাহিদ ইমাম, জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম এবং চা-বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান।

​এছাড়াও অনুষ্ঠানে চা-বাগান মালিক সমিতির সদস্য আবু হানিফ, আল ইমরান, হাফিজুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় চা চাষি ও বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

​সভায় এ্যাডভোকেট রফিকুল ইসলাম বক্তব্যে বলেন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের যে অনুদান দেওয়া হয় সেটা যেন সঠিক ভাবে যাচাই-বাছাই করে প্রকৃত চা শ্রমিকরাই পায় । 

এছাড়াও বক্তারা বলেন তেঁতুলিয়ায় চা চাষের বর্তমান পরিস্থিতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, গুণগত মানসম্মত চা পাতা উৎপাদন এবং শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে চা চাষের নানা সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy