ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি

সারাবাংলা

জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন ও আলোচনা

2026-08-12T12:53:26+00:00
2026-08-12T12:53:26+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মানববন্ধনের আয়োজন করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে ‘জলবায়ুর অভিঘাত মোকাবিলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিআইবির ঝালকাঠি সনাকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য ও সাংবাদিক ইসমাঈল মুসাফির।

এতে বক্তব্য রাখেন সনাক সদস্য শিমুল সুলতানা, নজরুল ইসলাম তালুকদার এবং ইয়েস (YES) সদস্য ফারজানা ইমাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্বের নানা ইতিবাচক ও বৈপ্লবিক পরিবর্তনের পেছনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি বাসযোগ্য ও টেকসই পৃথিবী গড়ে তুলতেও তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অপরিহার্য। আন্তর্জাতিক যুব দিবস সেই অঙ্গীকারই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

টিআইবির ঝালকাঠি এরিয়া কো-অর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার ২৩টি যুব সংগঠনের প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy