অবৈধ দখল উচ্ছেদের পর বাজার সড়কের পাশে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুর পৌরসভায় বাজার সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদের পর খালি জমিতে গাছের চারা রোপণ করা হয়েছে। এ ঘটনায়

2026-08-12T13:42:10+00:00
2026-08-12T13:42:10+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
অবৈধ দখল উচ্ছেদের পর বাজার সড়কের পাশে বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভায় বাজার সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদের পর খালি জমিতে গাছের চারা রোপণ করা হয়েছে। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা। 

বুধবার (১২ আগস্ট) সকালে শহরের ঝর্ণা ফার্মেসী এলাকা থেকে সাবরেজিষ্ট্রি কার্যালয় পর্যন্ত গাছগুলো রোপণ করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে সারাদেশের মতো লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর পৌর শহরের বাজার সড়কের ঝর্ণা ফার্মেসি এলাকা থেকে সাব রেজিষ্ট্রি কার্যালয় পর্যন্ত অর্ধ-শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া পৌরসভার বিভিন্ন সড়কের পাশে ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, গাছের চারা রোপন একটি প্রশংসনীয় কাজ। তবে চারাগুলো শুধু রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যা করতে হবে। ওই স্থানে যেন অবৈধভাবে ফের হকাররা দখল করতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

স্কুল শিক্ষক কামাল হোসেন বলেন, বাজারের সড়কের পাশে এই প্রথম পৌর প্রশাসন গাছ রোপণ করেছে। অবৈধভাবে দখলকৃত হকারদের উচ্ছেদ করে গাছ রোপণ দারুণ উদ্যোগ।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, বাজার সড়কের পাশের খালি জায়গা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়। সেখানে এখন গাছের চারা রোপণ করা হয়েছে। গাছগুলো রক্ষায় গোলাকার করে বেড়া দেওয়া হয়। নিয়মিত পরিচর্যাও করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy