প্রতিবন্ধীদের সামাজিক অন্তর্ভুক্তিতে জামালপুরে সচেতনতামূলক সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকাবাসীদের সম্পৃক্তকরণের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর ও

2026-08-12T13:50:56+00:00
2026-08-12T13:50:56+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
প্রতিবন্ধীদের সামাজিক অন্তর্ভুক্তিতে জামালপুরে সচেতনতামূলক সভা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকাবাসীদের সম্পৃক্তকরণের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) মেলান্দহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একই ধরনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিবন্ধিতা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক ও সহমর্মী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, সরকারি সেবাসমূহ পাওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করা এবং পরিবার ও সমাজে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে জেসমিন প্রকল্পের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

উক্ত সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, মেলান্দহ উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ আরো অনেকে।

সভায় দুই উপজেলার ইউনিয়ন সমাজকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উৎপাদক দলের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ততা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy