রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হলেন মোহাম্মদ আবদুল মাবুদ

কাউনিয়া প্রতিনিধি

সারাবাংলা

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।বুধবার (১২ আগস্ট)

2026-08-12T17:54:24+00:00
2026-08-12T17:54:24+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হলেন মোহাম্মদ আবদুল মাবুদ
কাউনিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২)
মোহাম্মদ আবদুল মাবুদ
X

মোহাম্মদ আবদুল মাবুদ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন শেষে আবদুল মাবুদকে এখন রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে তার এই নতুন পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদান করেন। 

এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। প্রায় দেড় দশক ধরে তার পদোন্নতি থেমে ছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy