প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি একটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে থাকা সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পরই আদালতে আইজীবীরা সহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তাৎক্ষনিক ভাবে কাউকে এঘটনায় আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মামুন উল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষ্ফোরিত বস্তুটি একটি পটকা হতে পারে। তাবে সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন।