প্রধানমন্ত্রী খুলনা অঞ্চলকে সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে

2026-08-12T17:59:27+00:00
2026-08-12T17:59:27+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী খুলনা অঞ্চলকে সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৪)
কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা
X

কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের একটি দীর্ঘমেয়াদী নকশা তৈরির উদ্যোগ নিয়েছে কেডিএ। আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা এবং কৃষি জমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে, যাতে আবাদি জমি ও জলাশয় রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়। অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা মূল শহরের সাথে খুলনার শষ্য ভান্ডার খ্যাত ডুমুরিয়ার যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালগুলো সংরক্ষণ ও পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার সুস্পষ্ট দিক-নির্দেশনা এই মাস্টারপ্ল্যানে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা অঞ্চলকে সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডুমুরিয়ায় জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্লান সম্পর্কে অবহিতকরণ সভার আয়োজন করে কেডিএ।

কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা আরও বলেছেন, আমরা সবাই জানি; রূপসা ও ভৈরব বিধৌত আমাদের এই রূপসী খুলনা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আর এই সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অপার সম্ভাবনাময় ডুমুরিয়া উপজেলা। খুলনা শহরের একেবারেই কোল ঘেঁষে অবস্থিত এই ডুমুরিয়াকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সার্বিক মাস্টারপ্ল্যান ও নাগরিক সেবার বিষয়বস্তু নিয়ে সরাসরি হাজির হয়েছি। কেডিএ কেবল একটি পরিকল্পনাকারী সংস্থা নয়, এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কেডিএ’র লক্ষ্য আপনাদের হয়রানি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিতা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক বারবার নির্বাচিত প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ। 

এসময় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান মনি, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম এ এরশাদ, হাফিজুর রহমান হাফিজ, মো. সরোয়ার হোসেন, আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, খান ইসমাঈল হোসেন, মশিউর রহমান লিটন ও কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ প্রমুখ। উন্মুক্ত আলোচনায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মতামত উপস্থাপন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy