নিকলীতে ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ

বাজিতপুর প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের ফ্যামিলি কার্ড প্রকল্পে সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ সহ বিভিন্ন কাজে অনিয়ম দুর্নীতি

2026-08-12T18:02:41+00:00
2026-08-12T18:02:41+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
নিকলীতে ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ
বাজিতপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ১)
এলাকাবাসীর মানববন্ধন
X

এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের ফ্যামিলি কার্ড প্রকল্পে সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ সহ বিভিন্ন কাজে অনিয়ম দুর্নীতি ও অনিয়ম এবং ফ্যাসিস্টদের পূর্ণবাসনের অভিযোগে এলাকাবাসী সকাল ১০টায় গালর্স স্কুল মোড়ে মানববন্ধন করেছে। 

মানবন্ধনে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া। বক্তারা বলেন, এসব অভিযোগের মধ্যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি সহ সকল অনিয়মের বিরুদ্ধে তারা স্বতঃস্ফূর্ত ভাবে বলেন, এ নিয়োগে যাদের কে নিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা ফ্যাসিবাদ দোসর।

তারা আরো বলেন, পুনরায় ফ্যামিলি কার্ড প্রকল্পে সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষার স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে বলে মানব বন্ধনে বক্তারা এসব কথা বলেন। 

এ সময় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ হারুনুর রশিদ, জারইতলা ইউনিয়ে সাবেক সভাপতি কামরুল ইসলাম, দামপাড়া ইউনিয়নে সাবেক সভাপতি আলী হোসেন, গুরই ইউনিয়নের সাবেক সভাপতি আবু তাহের, ছাতিরচর ইউনিয়নের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার পরশ আলী। 

এ প্রসঙ্গে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার মজুমদার গণমাধ্যম কর্মীদের বলেন, যদি কিছু কিছু জায়গায় নাম পরিবর্তন করা যায় তাহলে ভালো হবে বলে উল্লেখ করেন। এ নিয়োগটি সচ্ছতার ভিত্তিতে হয়েছে বলে তিনি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy