তারাকান্দায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:১১ পিএম (ভিজিট : ০)

X
ভ্রাম্যমাণ আদালতে সাজা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের সাজা ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২আগস্ট) বিকালে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীন।
জানা যায়, উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের আব্দুল হেলিম এর ছেলে মোঃ হিমেল মিয়া( ৩২) কে মাদক সেবনের দায়ে ১৫ দিনে জেল ও ১০০ টাকা অর্থ দণ্ড দেওয়া হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পাল ও সঙ্গীয় ফোর্স।