সংস্কারে গভর্নরের অঙ্গীকার, পাশে এডিবি

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার, পুনর্গঠন এবং পুনঃমূলধনীকরণ কার্যক্রমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ

2026-08-13T17:24:58+00:00
2026-08-13T17:24:58+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
সংস্কারে গভর্নরের অঙ্গীকার, পাশে এডিবি
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ২)
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধিদলের বৈঠক
X

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার, পুনর্গঠন এবং পুনঃমূলধনীকরণ কার্যক্রমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াংয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট (FSSSPD)-এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রম, দুর্বল ব্যাংকের পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়। এ সময় গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতসহ সামগ্রিক আর্থিক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের আর্থিক খাতকে আরও কার্যকর, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে এডিবি ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখতে আগ্রহী।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশে একটি আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy