গাজীপুরে শিক্ষার্থীরা পেল বইসহ খেলার সামগ্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলে 'বাটা শু ফাউন্ডেশন’-এর অর্থায়নে ‘রুম টু রিড বাংলাদেশ’ শিক্ষার্থীদের জন্য বইসহ

2026-08-14T15:12:30+00:00
2026-08-14T15:12:30+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
গাজীপুরে শিক্ষার্থীরা পেল বইসহ খেলার সামগ্রী
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলে 'বাটা শু ফাউন্ডেশন’-এর অর্থায়নে ‘রুম টু রিড বাংলাদেশ’ শিক্ষার্থীদের জন্য বইসহ লাইব্রেরী স্থাপন ও খেলাধুলার সামগ্রীসহ শিক্ষা উপকরন প্রদান করেছে। 

‘রুম টু রিড বাংলাদেশ’-এর সাক্ষরতা ও জেন্ডার ইক্যুয়ালিটি বিষয়ক শিক্ষা সহযোগিতা প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এক আলোচনাসভার প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন উইং) প্রফেসর ড. জাহিদা নাজনীন ওই কর্মসূচীর উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইচআর ম্যানেজার ও বাটা চিলড্রেনস প্রোগ্রাম লিড (এপেক) রাজিয়া সুলতানা; মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন উইং) মোঃ মিজানুর রহমান এবং রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার। 

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রম বিষয়ে মালটিমিডিয়া স্লাইড উপস্থাপনা করেন রুম টু রিড বাংলাদেশ-এর লিটারেসি ডিরেক্টর মোঃ মাজহারুল করিম। মাধ্যমিক বিদ্যালয়ে জীবন-দক্ষতা উন্নয়ন কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন রুম টু রিড বাংলাদেশ-এর জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও ম্যানেজার ইফ্ফাত জেরীণ।

মাউশি পরিচালক প্রফেসর ড. জাহিদা নাজনীন শিক্ষার্থীদের বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেছেন, জীবন বাঁচাতে অর্থ উপার্জনের জন্য নিজেকে যোগ্য করার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ভালোভাবে লেখাপড়া করতে হবে, পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিশুদের নিজেদের কাজ করার দক্ষতা অর্জনের পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন। 

রুম টু রিড বাংলাদেশ-এর লিটারেসি ডিরেক্টর মোঃ মাজহারুল করিম বলেন, এ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পিইডিপি-৪-এর আলোকে শিশুবান্ধব শ্রেণিকক্ষ পাঠাগার স্থাপন ও লেভেলভিত্তিক গল্পের বই সরবরাহ, শিক্ষক প্রশিক্ষণ এবং ‘বুক ক্যাপ্টেন’ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও বাড়িতে পড়ার সংস্কৃতি তৈরিতে পড়া-খেলা উৎসব, দেয়াল পত্রিকা, অভিভাবক সমাবেশ আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়।

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা ও উচ্চশিক্ষায় অগ্রসর নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘জীবন-দক্ষতা ক্লাব’ গঠন করার পাশাপাশি ক্লাব রুমের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক উপকরণ বিতরণ, শিক্ষক সহায়িকা ও শিক্ষার্থী ওয়ার্কবুক সরবরাহ করা হয়েছে। এছাড়াও শিক্ষকদের জন্য শিশু সুরক্ষা, যৌন শোষণ ও নির্যাতন সুরক্ষা এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা এবং পরিবার ও সমাজের সম্পৃক্ততা বাড়াতে ফ্যামিলি ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

অনুষ্ঠানে শিক্ষা সহযোগিতা প্রকল্প ছাড়াও স্কুল ভবনে স্থাপিত লাইব্রেরী ও জীবন-দক্ষতা ক্লাব রুম উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্কুলে সেন্টাল লাইব্রেবী ছাড়াও শ্রেনীকক্ষেও বইসহ একটি করে বুক সেলফ সরবরাহ করা হয়েছে। 

স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মো. খাইরুল ইসলাম বলেন, পঠ্যবইয়ের বাইরেও লাইব্রেরীতে সুন্দর সুন্দর গল্প, কবিতা, ছড়া, চিত্রাঙ্গনের বই রয়েছে। এগুলো থেকে অনেক কিছু শিখতে পারছি, জানতে ও দেখতে পারছি। বিরতির সময় আমরা লাইব্রেরীতে গিয়ে বই পড়ে খুব আনন্দ পাচ্ছি। একই জানালো সহপাঠী মেহরাবও। 

রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড প্রাথমিক স্তরে মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর’ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষা-সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর’-এর অনুমোদনক্রমে ২০০৯ সাল থেকে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। 

বর্তমানে নিজস্ব অর্থায়নে নাটোর, নড়াইল, ঢাকা, মৌলভীবাজার, ঝালকাঠি, কক্সবাজার ও জামালপুরে এবং টঝউঅ/ডঋচ-অর্থায়নে হবিগঞ্জে প্রাথমিক স্তরে পঠনদক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রম চলছে। নরসিংদী, মৌলভীবাজার ও কক্সবাজারেও ‘গণগ্রন্থাগার অধিদপ্তর’ এবং ময়মনসিংহে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি’-এর সাথে প্রকল্পভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

প্রাথমিক শিক্ষায় গাণিতিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সহায়ক শিখন-শেখানো সামগ্রী প্রণয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা-উন্নয়ন কার্যক্রমও শুরু হয়েছে ২০২৬ সালে। রুম টু রিড-এর নিজস্ব অর্থায়নে উল্লিখিত প্রথম ছয়টি জেলায় মাধ্যমিক বিদ্যালয় স্তরে জীবন-দক্ষতা কার্যক্রমও চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy