ময়মনসিংহে যুবক হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা

2026-08-14T10:05:30+00:00
2026-08-14T10:05:30+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে যুবক হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:০৫ এএম   (ভিজিট : ২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে নিজের কম্পিউটার-ফটোকপির দোকানে রাব্বীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রাব্বী মাসকান্দা এলাকার জেলা পরিষদ হাইস্কুল রোডের মোবারক হোসেন ভুট্টুর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে রাব্বীর ওপর কয়েকজন অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নেন। পরে হামলাকারীরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, পূর্ববিরোধের জের ধরে একই এলাকার ফজলুল হক, সাব্বির ও লিটনসহ কয়েকজন এ হত্যাকাণ্ডে জড়িত। তবে পুলিশ বলছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় রাব্বীর পক্ষের বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বলেন, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।##





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy