মান্দায় ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে অভিযোগের

2026-08-13T21:14:30+00:00
2026-08-13T21:14:30+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
মান্দায় ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ০)
ভ্রাম্যমাণ আদালত
X

ভ্রাম্যমাণ আদালত

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরাজ বৈশাখ।

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় দুটি মামলায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় একটি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy