ডিএসসিসির উদ্যোগে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত

2026-08-14T18:33:19+00:00
2026-08-14T18:33:19+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
ডিএসসিসির উদ্যোগে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৩)
সাইকেল র‍্যালি
X

সাইকেল র‍্যালি

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে আজ শুক্রবার সকালে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং  ১লা আগস্ট 'ঢাকা দিবস' উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে ১লা আগস্ট হতে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী "হৃদয়ে ঢাকা ৪১৬" উৎসবের অংশ হিসেবে এই র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ৭টায় ঐতিহাসিক ঢাকা গেট হতে শুরু হওয়া এই র‍্যালির  প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-৭। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

প্রায় ৩০০ জন নাগরিক এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি ঢাকা গেট হতে শুরু হয়ে টিএসসি মোড় → শাহবাগ মোড় → বাটা সিগন্যাল মোড় → সাইন্সল্যাব মোড় → নীলক্ষেত মোড় → আজিমপুর মোড় → এতিমখানা মোড় → ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে → মাদ্রাসা শিক্ষা বোর্ড → বকশীবাজার মোড় → শহীদ মিনার রোড → কেন্দ্রীয় শহীদ মিনার রোড → সেক্রেটারিয়েট রোড → জাতীয় বার্ন ইউনিটের সামনে দিয়ে → বঙ্গবাজার মোড় দিয়ে নগর ভবনে এসে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,  ঢাকা আমাদের প্রাণের শহর, ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামী বাংলাদেশ। তাই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এমন একটি ঢাকা প্রয়োজন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে এবং স্বাচ্ছন্দ্য পরিবেশ পাবে। তরুণেরা যাতে সাইকেল নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ পায়, সে ব্যবস্থা করতে হবে।

একটি নিরাপদ, সুন্দর, পরিবেশবান্ধব এবং নাগরিকদের বাসযোগ্য ঢাকা সিটি গড়ে উঠবে এই প্রত্যাশায় প্রতিমন্ত্রী  ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ রাজধানী ঢাকার সঙ্গে নাগরিকদের আত্মিক ও মমত্বের বন্ধন আরও দৃঢ় করা আজ সময়ের দাবি। নগরীর ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পর্যাপ্ত পরিচিতি ও সম্পৃক্ততার অভাবে অনেকের মধ্যেই ঢাকার প্রতি কাঙ্ক্ষিত মমত্ববোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনা গড়ে ওঠেনি। এর প্রভাব পড়ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণসহ নাগরিক জীবনের নানা ক্ষেত্রে। 

ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নাগরিকদের সামনে নতুনভাবে তুলে ধরার মাধ্যমে নগরের প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং দায়িত্বশীলতার চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘আমার শহর, আমার দায়িত্ব’—এই উপলব্ধিকে নাগরিক জীবনের অংশ করে তুলে একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও বাসযোগ্য "ক্লিন সিটি গ্রিন সিটি" গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম প্রত্যাশা।

'হ্দয়ে ঢাকা ৪১৬' উৎসবের পরবর্তী আয়োজনসমূহের মধ্যে রয়েছেঃ

১৫ আগস্ট : ‘ঢাকা হেরিটেজ রান’ মতিঝিল শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ(সোয়ারীঘাট)।
* ১৬-২২ আগস্ট: জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন, সূত্রাপুরে ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক( নাট্যোৎসব)
* ২১ আগস্ট: খোলামোড়া ঘাট হতে ওয়াইজ ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
* ২১ আগস্ট: সদরঘাটে শতবছরের পুরাতন বিশেষ হেরিটেজ ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণ
* ২২ আগস্ট: মধুমিতা সিনেমা হলে, ঢাকা নিয়ে নির্মিত পুরাতন চলচিত্র প্রদর্শন
* ২১-৩০ আগস্ট: ঢাকার বিপনীবিতানে দি গ্রেট ঢাকা সেল
* ২১-৩০ আগস্ট: লাভ লেটার টু ঢাকা(ঢাকা নিয়ে নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি আহবান)
* ২১-২৮ আগস্ট: শিল্পকলা একাডেমিতে, ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক
* ২৩-২৯ আগস্ট: বিটিভিতে, ঢাকা নিয়ে নির্মিত পুরাতন নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার
* ২৪ আগস্ট: জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হেলিপাড উত্তর ধানমণ্ডিতে হেলিকপ্টারের মাধ্যমে পাখির চোখে হৃদয়ে ঢাকা উৎসব প্রদর্শন
* ২৮ আগস্ট: লক্ষ্মীবাজার থেকে নগরভবন ঢাকা শোভাযাত্রা (ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি, পালকিসহ)
* ২৯ আগস্ট: বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একই সাথে 'ক্লিন সিটি, গ্রিন সিটি' বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
* ​৩০ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
* ​০১ সেপ্টেম্বর: শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের উপস্থিতিতে উন্মুক্ত আর্ট ক্যাম্প
* ০৫ সেপ্টেম্বর: আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা।

ডিএসসিসির পক্ষ থেকে নাগরিক জীবনের শত ব্যস্ততার মাঝে উৎসবে-গর্বে-দায়িত্বে  'হৃদয়ে ঢাকা ৪১৬' উদযাপনে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy