নিউমার্কেটে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে স্থানীয় যুবদল এবং ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের

2026-08-12T08:12:07+00:00
2026-08-12T08:12:07+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
নিউমার্কেটে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:১২ এএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে স্থানীয় যুবদল এবং ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আহতরা প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব এ কে এম চঞ্চল ও ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখারের নেতৃত্বে চঞ্চল, শাহাদাত, সোহেল, সুমন ও আজিমসহ ৪০-৫০ জনের একটি দল ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে।

পরবর্তী সময়ে এই হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাত হোসেনের অনুসারী নেতাকর্মীরা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলি এলাকায় জড়ো হন। সেখানে দুই পক্ষ আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় ব্যাপক ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া ও পথচারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের মধ্যে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার ও সুমন সিকদার, আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও সায়মন ইসলাম এবং সদস্য মুশফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান ও ইমরান হোসেন রয়েছেন।

অন্যদিকে যুবদলের পক্ষে চিকিৎসাধীন রয়েছেন জাকির (৫০), জাকির (৩৮), সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব (৩২)।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় রাত ১১টা পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy