গাছ লাগানোর পাশাপাশি সঠিক পরিচর্যা জরুরি: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শুধু গাছ লাগালেই হবে না, এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে; তবেই প্রধানমন্ত্রী ঘোষিত জলবায়ু সুরক্ষা ও বৃক্ষরোপণ

2026-08-11T15:35:48+00:00
2026-08-11T15:35:48+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
গাছ লাগানোর পাশাপাশি সঠিক পরিচর্যা জরুরি: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শুধু গাছ লাগালেই হবে না, এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে; তবেই প্রধানমন্ত্রী ঘোষিত জলবায়ু সুরক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ মাঠে রোটারি ক্লাব আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, "বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। এই চরম আবহাওয়া ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলা করতেই প্রধানমন্ত্রী সারাদেশে বিস্তৃত বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। কাঙ্ক্ষিত ৫ কোটি গাছ টিকিয়ে রাখতে হলে আমাদের অন্তত ৩০ কোটি গাছ লাগাতে হবে এবং একই সঙ্গে রোপণকৃত চারার নিবিড় পরিচর্যা নিশ্চিত করতে হবে।" 

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। 

এসময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক মিয়া। 

কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy