৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ায়, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে

2026-08-15T08:23:33+00:00
2026-08-15T08:45:16+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ায়, সুনামির সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:২৩ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৮:৪৫ এএম  (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

আজ শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর কমপক্ষে তিনটি পরবর্তী কম্পন বা আফটারশক রেকর্ড হয়েছে।

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ কিংবা দেশটির অন্যান্য অঞ্চলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy