প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:১৫ এএম (ভিজিট : ১)

X
সংগৃহীত ছবি
হলিউড তারকা ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ানের বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর। এবিসির প্রতিবেদনে জানা যায় ক্যালিফোর্নিয়ার হিডেন হিলস এলাকায় কিম কার্ডাশিয়ানের বাড়িতে এই ঘটনা ঘটে।
এর আগেও বড় ধরনের ডাকাতির শিকার হয়েছিলেন কিম কার্ডাশিয়ান। ২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে একটি হোটেলে অবস্থানের সময় পুলিশের ছদ্মবেশে পাঁচজন সশস্ত্র ও মুখোশধারী ব্যক্তি তার কক্ষে ঢুকে তাকে বেঁধে ফেলে। পরে তারা ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়। সেই ঘটনার স্মৃতিচারণ করে আদালতে কিম বলেছিলেন, ওই সময় তার মনে হয়েছিল তিনি মারা যেতে পারেন। ডাকাতির ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
পরে আটজন বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন এবং দুজন খালাস পান। তদন্তকারীদের ধারণা ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে কিমের পোস্ট দেখে ডাকাতরা তার অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছিল। বিশেষ করে দামি গয়নার ছবি ও তার অবস্থানসংক্রান্ত তথ্য তাদের নজরে আসে।