প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম (ভিজিট : ১)

X
ফাইল ছবি
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ।
বন্দর সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে সড়কপথে পণ্য আমদানি-রপ্তানি একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দর-সংশ্লিষ্টরা জানান, এক দিনের বিরতির পর রোববার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।