যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

2026-08-15T16:11:17+00:00
2026-08-15T16:11:17+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক তল্লাশির পর সন্দেহভাজন হামলাকারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে মিসাউকি কাউন্টির একটি আবাসিক ভবনে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

সেখানে গিয়ে পুলিশ তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় পায়।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান নামের সন্দেহভাজন বন্দুকধারী পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে ধরতে আশপাশের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

তল্লাশির সময় পাশের আরও একটি বাড়ি থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হুইটলক লেকের কাছের একটি জঙ্গলঘেরা এলাকায় সন্দেহভাজন হিকম্যানের গাড়ির সন্ধান পায় টহল পুলিশ।

গাড়ির ভেতর থেকে হিকম্যান ও আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, হামলার পর হিকম্যান নিজেকেও গুলি করে হত্যা করে থাকতে পারেন।

মিশিগান পুলিশের লেফট্যানেন্ট অ্যাশলি মিলার বলেন, ঘটনাটি পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত হৃদয়বিদারক। একই সঙ্গে এটি তদন্তকারীদের জন্যও একটি কঠিন ঘটনা।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, বয়স ও লিঙ্গ প্রকাশ করা হয়নি। স্বজনদের খবর দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy