প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম (ভিজিট : ০)

X
মিলাদ মাহফিল
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আজম উদ্দৌলা পাহলোয়ান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহবিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিলাদ ও তবারক বিতরণ করা হয়।