সদরঘাটে চাঁদার ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

জবি প্রতিনিধি

রাজধানী

পুরান ঢাকার সদরঘাটে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের (বিএনপির অঙ্গ

2026-08-16T09:25:42+00:00
2026-08-16T09:25:42+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
সদরঘাটে চাঁদার ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৫ এএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পুরান ঢাকার সদরঘাটে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের (বিএনপির অঙ্গ সংগঠন) আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মিতুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিতুলের মরদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর পিতার নাম মো. রাসেল সরদার। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার সাহাবাঙ্গল গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই সুমন ভূঁইয়ার অনুসারী। তাঁরা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার রাতে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে কিরণ গ্রুপের একজন সদস্য নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেওয়া হয়।

আরও জানা যায়, ঘটনায় আহত হয়েছেন একজন। নিহত ব্যক্তিকে কাপড় কাটা কাচি দিয়ে বুকে মারা হয়।

এদিকে নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন বিক্ষুব্ধ ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন,  ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় শ্রমিক যারা থাকে তাদের মধ্যে পূর্ব থেকে কোনো ভেজাল ছিলো বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। পূর্ব শত্রুতার রেশ ধরেই একটা ছেলেকে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy