খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জবিতে মিলাদ ও দোয়া মাহফিল

জবি প্রতিনিধি

শিক্ষা

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মিলাদ ও

2026-08-16T11:13:40+00:00
2026-08-16T11:13:40+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জবিতে মিলাদ ও দোয়া মাহফিল
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ২)
জবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
X

জবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয় যার কল্যাণে আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবসময় দোয়া করব। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”

এছাড়া বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন। তিনি খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শামছুল আরেফিন।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য দোয়া করা হয়।

এ সময় নারীদের নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy