অধ্যাপক আ ব ম ফারুকের জানাজা ঢাবিতে, দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

অনলাইন ডেস্ক

শিক্ষা

বাংলাদেশের ফার্মেসি শিক্ষা ও গবেষণার অন্যতম পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক

2026-08-16T11:22:12+00:00
2026-08-16T11:22:12+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
অধ্যাপক আ ব ম ফারুকের জানাজা ঢাবিতে, দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ০)
অধ্যাপক আ ব ম ফারুক
X

অধ্যাপক আ ব ম ফারুক

বাংলাদেশের ফার্মেসি শিক্ষা ও গবেষণার অন্যতম পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৩ আগস্ট নিউইয়র্ক সময় রাত ৮টা ৭ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স কত ছিল, তা জানা যায়নি।

আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টায় তাঁর মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার ভবনের সামনে নেওয়া হবে। সেখানে তাঁর সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক আ ব ম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ও সাবেক ডিন ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রভোস্ট হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেন।

ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ওষুধ প্রযুক্তি, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিয়ে গবেষণা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অধ্যাপক ফারুকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবন শেষে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

অধ্যাপক আ ব ম ফারুকের মৃত্যুতে দেশের ফার্মাসিস্ট, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক ও গবেষকই ছিলেন না; বরং অভিভাবক, মেন্টর ও পথপ্রদর্শক হিসেবেও পরিচিত ছিলেন।

শিক্ষা, গবেষণা ও ফার্মেসি পেশার উন্নয়নে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অধ্যাপক আ ব ম ফারুকের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার এবং জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy