প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়- এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে। অবশেষে শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রচারে আসলো গোপাল ভাঁড়ের নতুন পর্ব। ২০১৫ সালে সনি ৮ চ্যানেলে শুরু হয়েছিল গোপাল ভাঁড়ের প্রচার।
ভাঁড় অর্থ হলো যারা মজার মজার কথা বলে বা মজার ঘটনা ঘটিয়ে মানুষকে আনন্দ দেয়। গোপাল ভাঁড় ছিল তেমনই একজন মানুষ। তবে শুধু হাসির মধ্যে আটকে থাকেনি গোপাল ভাঁড়। নিখাদ হাস্যরস, বুদ্ধিমত্তা এবং শিক্ষণীয় বার্তার জন্য বাঙালি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় এই কার্টুন সিরিজ। প্রতিটি পর্বে দেখা যায় কীভাবে গোপাল তার উপস্থিত বুদ্ধি দিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান করে, ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়।
মানুষ বাস্তবে যেমন সমাজব্যবস্থা দেখতে চায়, তারই কিছুটা প্রতিফলন এই কার্টুনে দেখা যায়। ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় গোপাল ভাঁড়। ইউটিউবেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সিরিজটির।