কুড়িলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রাইভেটকার ও সিএনজি পাম্প

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর কুড়িল চৌরাস্তা-সংলগ্ন একটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই গাড়ি

2026-08-16T15:11:39+00:00
2026-08-16T15:11:39+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
কুড়িলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রাইভেটকার ও সিএনজি পাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর কুড়িল চৌরাস্তা-সংলগ্ন একটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই গাড়ি ও পাম্পের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে।

রোববার (১৬ আগস্ট) ভোররাতের দিকে ‘প্রগতি ফিলিং স্টেশন লিমিটেড’ নামের ওই সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই প্রাইভেটকারটিতে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সিলিন্ডারটি তীব্র বেগে ছিটকে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে গিয়ে পড়ে। এতে ওই ভবনের কয়েকটি কাচ ভেঙে যায়। একই সময়ে সিএনজি পাম্পেও আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাম্পে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় প্রাইভেটকারটি এবং ফিলিং স্টেশনের দু’টি গ্যাস চেম্বার পুড়ে গেছে।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম বলেন, ‘ভোররাতে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় পেছন থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দিলে মুহূর্তেই ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে সিএনজি স্টেশনের লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’

ওসি আরও জানান, বিস্ফোরণ ও আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy