জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঈশ্বরদীতে পোনা অবমুক্ত ও আলোচনা সভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার

2026-08-16T18:06:49+00:00
2026-08-16T18:06:49+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঈশ্বরদীতে পোনা অবমুক্ত ও আলোচনা সভা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ অধ্যাপক আবু তালেব মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু এবং আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. রাজিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, পৌরসভার সচিব মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবু তালেব মন্ডল বলেন, “দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যচাষীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy