জামালপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুর সদরের শাহবাজপুর কানাপাড়া এলাকায় ফকির মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে

2026-08-16T17:54:52+00:00
2026-08-16T17:54:52+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
জামালপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুর সদরের শাহবাজপুর কানাপাড়া এলাকায় ফকির মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ফকির মোল্লা ওই এলাকার মৃত আবু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ফকির মোল্লার ঘর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তারা ঘরের ভেতর ফকির মোল্লার মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী চামেলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy