প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা যুবদলের নেতা এবং বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
রোববার (১৬ আগস্ট) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডে ৯ম দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
প্রতিদিন সকালের আলো ফোটার পর থেকেই ইমদাদুল হক ইমদাদ তার কর্মী-সমর্থকদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ও পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন।ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি কুশল বিনিময় করছেন এবং আন্তরিকতার সাথে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সাথে জড়িত এই তরুণ নেতা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি এবং জনসেবার দৃঢ় মানসিকতা নিয়ে ভোটারদের সামনে হাজির হচ্ছেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “নির্বাচিত হলে গরীব-অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা তাদের পাশে থাকব।”
বিশেষ করে পৌরসভার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়াও,এলাকা থেকে মাদকের ভয়াবহতা দূর করতে যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের কথা জানান।
সময় তার সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি'র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য অজয় পাল সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা রেজাউল ইসলাম রেজা যুবনেতা মনির হোসেন শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।