ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জামায়াত সমর্থক আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

2026-08-17T10:20:05+00:00
2026-08-17T10:20:05+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জামায়াত সমর্থক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তির অভিযোগে দীন ইসলাম (৩৫) নামে এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নেয়।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আটক দীন ইসলাম সদর উপজেলার বারীনগর এলাকার আলী আকবরের ছেলে। তাকে মারধর করে একটি ঘরে আটকে রাখার অভিযোগও উঠেছে।

হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের দাবি, দীন ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি না হওয়ার বিষয়ে মন্তব্য করে একাধিক ভিডিও প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে পরে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মেম্বারও দীন ইসলামের একাধিক ভিডিও ফেসবুকে প্রকাশের কথা উল্লেখ করেন। তবে ভিডিওগুলোর কোনো কপি তার কাছে নেই বলে জানান তিনি
অন্যদিকে ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আমির হোসেনের দাবি, দীন ইসলাম জামায়াতের সমর্থক এবং বারীনগর বাজারে তার একটি জুতার দোকান রয়েছে। দোকানটি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ জানান, প্রথমে স্থানীয়রা আওয়ামী লীগের এক নেতাকে আটক করে রেখেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, আটক ব্যক্তি জামায়াতের সমর্থক। তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দীন ইসলামকে হেফাজতে নেয়। ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy