প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাবের) ২০২৬-২৮ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে কবির মর্ত্তুজা-জাকারিয়া প্যানেল জয়ী হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মর্ত্তুজা আলী ও অ্যাড. গোলাম কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম জাকারিয়া। এছাড়াও সহ সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন ও কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন গোলাম মোস্তাফা মন্টু।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় এহতেসামুল হক বাবলুকে। কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন, আব্দুর রহমান অনু, জামিরুল হক সোহেল, সামসুদ্দিন হাজী বাবলু, হাবিবুর রহমান শেলি, মোয়াজ্জেম হোসেন ও গোলাম সাকলাইন।
রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. রবিউল হক দোলন এই ফলাফল ঘোষণা দেন। প্রকাশিত ফলাফলে জানা যায়, সহ-সভাপতি পদে মো. মর্ত্তুজা আলী ২৫৩ ভোট ও অ্যাড. গোলাম কবির ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ ১৪৯ ভোট পেয়েছেন। অন্যদিকে, ২৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম জাকারিয়া, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুল আজিম রিংকু পেয়েছেন ১০০ ভোট।
এর আগে রবিবার (১৬ আগস্ট) বেলা ৩টা থেকে রাত ৯টা বিরতিহীনভাবে উৎসাহ, উদ্দীপনা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাবের) ২০২৬-২৮ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। মোট ৪৫২ জন ভোটার থাকলেও ভোট প্রদান করেন ৩৭৬ জন ভোটার।
১১টি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী। এদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অন্য প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় এহতেসামুল হক বাবলুকে। নির্বাচনে সহ-সভাপতি হিসেবে দুইটি পদের বিপরীতে অংশ নেন ৩ জন প্রার্থী। সহ-সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী অংশ নেন। এদিকে, কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে ৬টি পদের বিপরীতে অংশ নিয়েছিলেন ৭ জন প্রার্থী।