চুনারুঘাটে পৃথক অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকাল ৪ টা হতে

2026-08-17T12:02:27+00:00
2026-08-17T12:02:27+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে পৃথক অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) বিকাল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের অপরাধে একজনকে, বেকারির মালিককে, আইসক্রিম বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালুভর্তি করে রাখা একটি টমটম আটক করা হয়।  
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশী এলাকার বটতলা নামক স্থান থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের অপরাধে মিরাশী এলাকার সবুজ মিয়া(৩০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই  অভিযানে উপজেলার পাইকপাড়া এলাকার বদরগাজী, হলহলিয়া-দেউন্দি নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের সময় বালুভর্তি একটি ইজিবাইক টমটম আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। 
অন্যদিকে, উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে জিহাদ বেকারি নামক একটি বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাতীয় পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫২ অনুযায়ী উক্ত বেকারির স্বত্ত্বাধিকারী মোঃ আঃ মতিনকে ১৫ জরিমানা আদায় করা হয়।  

একই বাজারে একটি আইসক্রিমের দোকানে মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী চুনারুঘাট পৌরসভার  পশ্চিম পাকুড়িয়া এলাকার মোহাম্মদ শফিকুক ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy