প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৩৯ এএম (ভিজিট : ১৬)

X
ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামে ঘাষের জমিতে বিষ প্রয়োগ করায় দেশী প্রজাতীর শত শত পাখি মারা গেছে। দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কৃষককে জরিমানা করেছেন।
জানা গেছে, গত রোববার সকালে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পাঠান পাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে ধানে বিষ মিশিয়ে ছিটিয়ে দেয়। এতে দিনভর ওই জমিতে পোকা-মাকড় ও বিষ মিশানো ধান খেয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় ৩শ দেশয় জাতের পাখি মারা যায়।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে বলেন মাঠে বিভিন্ন ক্ষতিকারক পোকা দমনের জন্য আমার বাবা জমিতে প্রয়োগ করেন। বিষ মিশ্রিত কিছু ধান ছিটিয়ে রেখেছিল জমিতে। ওই ধান ও পোকা মাকড় খেয়ে পাখিগুলো মারা যায়। এ আপরাধে রাজনকে ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক শাহীন আলম।
চুয়াডাঙ্গা পানকৌড়ি পাখি সংগঠনের সভাপতি বখতিয়ার হামিদ বলেন, বিষ দিয়ে পাখি নিধন এটা খুবই দুঃখ জনক। পাখি হত্যা অন্যায় এবং দন্ডনীয় অপরাধ। পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসার বলেন, এ বিষয়ে গ্রামের কৃষকদের উদ্দেশে বলেন ফসল রক্ষার জন্য জমিতে কীটনাশক ব্যবহার করতে হলে সর্তকতার অবলম্বন করতে হবে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, এ বিষয়ে তিনি গ্রামের কৃষকদের উদ্দেশে বলেন ফসল রক্ষার জন্য জমিতে কীটনাশক ব্যবহার করতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণে অনুযায়ী পাখি হত্যা নিধনের করা যাবে না।