নওগাঁয় ৮০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে দিল পুলিশ

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সহায়তায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত এক মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল

2026-08-17T11:44:39+00:00
2026-08-17T11:44:39+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
নওগাঁয় ৮০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে দিল পুলিশ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ১)
প্রযুক্তির সহায়তায় নওগাঁয় উদ্ধার ৮০ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর
X

প্রযুক্তির সহায়তায় নওগাঁয় উদ্ধার ৮০ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সহায়তায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত এক মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীদের অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখা, ক্রাইম শাখা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত বিশেষ টিম জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে পর্যায়ক্রমে সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। হারিয়ে যাওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে সর্বদা তৎপর রয়েছে।’

তিনি আরও বলেন, কোনো নাগরিকের মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পুলিশকে দিলে প্রযুক্তির সহায়তায় সেটি উদ্ধারের চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy