বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া!

বুলেটিন ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের শোচনীয় পরাজয়ের পর এবার মাঠের বাইরেও শাস্তির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া।

2026-08-17T13:43:14+00:00
2026-08-17T13:43:14+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ০)
ছবি: ক্রিকইনফো
X

ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের শোচনীয় পরাজয়ের পর এবার মাঠের বাইরেও শাস্তির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ওভার শেষ করতে না পারায় অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের জরিমানা হতে পারে। 

একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট কাটার আশঙ্কাও রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ডারউইন টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়া নির্ধারিত ৯০ ওভারের লক্ষ্যের বিপরীতে বোলিং করেছে ৮৬ ওভার। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যের চেয়ে তারা চার ওভার পিছিয়ে ছিল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে প্রতি ঘণ্টায় গড়ে ১৫ ওভার এবং প্রতিদিন ন্যূনতম ৯০ ওভার শেষ করার লক্ষ্য থাকে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে স্লো ওভার-রেটের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর এই সম্ভাব্য শাস্তি অস্ট্রেলিয়ার জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্লো ওভার-রেটের বিষয়টিও এখন আলোচনায় উঠে এসেছে।

আইসিসির সংশ্লিষ্ট বিধি অনুযায়ী, তদন্ত ও ম্যাচ-পরবর্তী প্রক্রিয়া শেষে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা এবং পরিস্থিতি অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কর্তনের সিদ্ধান্ত আসতে পারে।

নির্ধারিত ওভারের চেয়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে। অস্ট্রেলিয়ার একেকজন খেলোয়াড় টেস্টে ২০ হাজার ডলার করে ম্যাচ ফি পান। সে হিসাবে প্রতি ওভারের জন্য জরিমানা হতে পারে ১ হাজার ডলার। চার ওভার কম হওয়ায় সর্বোচ্চ ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন প্রত্যেক খেলোয়াড়।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ম্যাচ রেফারি পরিস্থিতি বিবেচনা করবেন। ডারউইনের তীব্র গরম ও আর্দ্রতা, উইকেট পড়ার সংখ্যা এবং অন্যান্য পরিস্থিতিও বিবেচনায় নেয়া হতে পারে। তাই আপাতত শাস্তি নিশ্চিত নয়।

তবে জরিমানার পাশাপাশি অস্ট্রেলিয়ার আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। স্লো ওভার রেটের কারণে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে চার পয়েন্ট কেটে নেয়া হতে পারে। অস্ট্রেলিয়া বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩৬ এবং জয়ের হার ৭৫ শতাংশ।

স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারানোর তিক্ত অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার অবশ্য নতুন নয়। ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ধীর ওভার রেটের জন্য চার পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy