স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে নিয়মিত পাউরুটি খেলে

অনলাইন ডেস্ক

লাইফস্টাইল

কাজের নানা ব্যস্ততায় খিদে পেলে আমরা চট করে পাউরুটি কলা বা জ্যাম পাউরুটি খেয়ে থাকি। সকালে ব্যস্ততায় ব্রেড

2022-02-03T11:59:42+00:00
2022-02-03T11:59:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে নিয়মিত পাউরুটি খেলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৬৩)
X


কাজের নানা ব্যস্ততায় খিদে পেলে আমরা চট করে পাউরুটি কলা বা জ্যাম পাউরুটি খেয়ে থাকি। সকালে ব্যস্ততায় ব্রেড অমলেট বা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় স্যান্ডুইচে অহরহ আমরা পাউরুটি ব্যবহার করে থাকি। তবে প্রতিদিনের এই পাউরুটি খাওয়ার অভ্যাসে ঘটতে পারে বিপত্তি, হতে পারে শারীরিক নানা অসুবিধা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেচেন মেল তার একটি গবেষণায় দাবি করেছেন, ‌‘দীর্ঘ দিন ধরে নিয়মিত পাউরুটি খাওয়া শরীরের পক্ষে মোটেই উপকারী নয়। শরীরে, বিশেষ করে মস্তিষ্কের উপর এর বেশি প্রভাব পড়ে। পাউরুটিতে থাকা টাইটেনিয়াম অক্সাইড শরীরে গেলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে।’

যারা নিয়মিত পাউরুটি খান এই রকম প্রায় ২০০ জন মানুষের উপর সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে, এই টাইটেনিয়াম অক্সাইডের প্রভাবে মানুষ অমনোযোগী হয়ে পড়েন। মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যায়। এমনকি, ধীরে ধীরে হ্রাস পেতে পারে স্মৃতিশক্তিও। টাইটেনিয়াম অক্সা‌ই়়ডের কারণে বাড়তে পারে ক্যানসারের আশঙ্কাও।

এছাড়াও অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় ফলে হৃদরোগের আশঙ্কা তৈরি হয়। এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে তোলে। এছাড়াও এটি শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে আপনার ওজন বাড়িয়ে দেয় এবং এতে তৈরি হতে পারে উচ্চ রক্তচাপরে মতো সমস্যাও। 





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy