প্রতিদিন দাড়ি কাটানোর কুফল

লাইফ স্টাইল ডেস্ক

লাইফস্টাইল

সব পুরুষই কমবেশি দাড়ি কাটেন। অনেকেই লম্বা দাড়ি রাখেন, আবার অনেকেই নিয়মিত দাড়ি শেভ করেন। রোজ দাড়ি শেভ

2022-02-10T14:36:26+00:00
2022-02-10T14:36:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
প্রতিদিন দাড়ি কাটানোর কুফল
লাইফ স্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৬ পিএম   (ভিজিট : ৩১৫)
X


সব পুরুষই কমবেশি দাড়ি কাটেন। অনেকেই লম্বা দাড়ি রাখেন, আবার অনেকেই নিয়মিত দাড়ি শেভ করেন। রোজ দাড়ি শেভ করার অভ্যাস থাকে অনেক পুরুষের। কেউ কেউ প্রয়োজনে কেউবা শখ অথবা অভ্যাসের কারণে কেটে থাকেন। তবে এই অভ্যাস কতটা ভালো ? প্রতিদিন গালে রেজার ব্যবহার করার ফলে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। তাছাড়া শেভ করার পরে ত্বকে জ্বালা-চুলকানিও হতে পারে। ত্বকে র্যাশও বের হতে পারে। এর ফলে অস্বস্তি বেড়ে যায়। আবার অনেকেরই শেভ করার পর মুখে ফুসকুড়িও বের হয়ে থাকে।

সম্প্রতি ‘হেলথলাইন’ জার্নালে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রকাশিত হয়েছে। তাদের বেশিরভাগেরই মত, ‌‘প্রতিদিন দাড়ি ছাড়া পরিষ্কার চেহারা দেখতে যতই ভালো লাগুক না কেন, আসলে এটি ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।’

তারা কেন এমন মনে করেন ?
চিকিৎসকেরা বলছেন, দাড়ি নিয়মিত কাটলে লোমকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায়। ফলে সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধে, সংক্রমণ ঘটায়। দাড়ি না কাটলে ক্রমশ উন্মুক্ত গোড়াগুলো বন্ধ হয়ে আসে। এবং জীবাণুগুলোও মরে যায়। কিন্তু রোজ দাড়ি শেভ করলে গোড়াগুলো বন্ধ হতে পারে না। ফলে সংক্রমণ বাড়তে থাকে।

প্রতিদিন দাড়ি কাটানোর কুফল
চিকিৎসকদের দাবি, ত্বকের সাধারণ সংক্রমণ নিয়মিত দাড়ি শেভ করলেই হয়ে থাকে। ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানিসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে তা বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

চিকিৎসকদের মতে, ১-২ দিন অন্তর দাড়ি শেভ করা ভালো। দাড়ি শেভ করার আগের রাতে ত্বকে অল্প ক্রিম লাগাতে পারেন। শেভ করার সময় ভালো করে জেল বা শেভিং ক্রিম মাখিয়ে নিতে পারেন। এতে করে সংক্রমণের আশঙ্কা কিছুটা কমে যায়।





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy