ধূমপায়ীদের জন্য জরুরি কিছু খাবার

লাইফ স্টাইল ডেস্ক

লাইফস্টাইল

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের ফলে ক্যানসার, হৃদরোগের আশঙ্কাসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এসব কথা জানার পর

2022-02-15T12:19:12+00:00
2022-02-15T12:19:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধূমপায়ীদের জন্য জরুরি কিছু খাবার
লাইফ স্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৯ পিএম   (ভিজিট : ১৩৯)
X


ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের ফলে ক্যানসার, হৃদরোগের আশঙ্কাসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এসব কথা জানার পর ও অনেকে ধূমপান করে থাকে। ধূমপানের অভ্যাস শরীরে অন্দরে যতটুকু ক্ষতি করার, তা করে চলেছে নিঃশব্দে। একান্তই যদি ধূমপানের নেশা ছাড়তে না পারে, সে ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসাবে সুস্থ থাকতে এই খাবারগুলি খেতে হবে।

আদা
নিকোটিন শরীরে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। রক্তে নিকোটিনের মাত্রা কম করতে সাহায্য করে আদা। প্রতিদিন কাঁচা আদা খেলে ফুসফুসে নিকোটিন-স্তর পরিষ্কার হয়। ধূমপানের নেশাও কমে।

লেবু
মোসাম্বি লেবু, কমলালেবু, বাতাবি লেবু ইত্যাদি লেবু-জাতীয় ফলগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা জরুরি। একবার ধূমপান করার ফলে যে পরিমাণ নিকোটিন শরীরে জমা হয়, তা অনেক দিন পর্যন্ত শরীরে থাকে। সেগুলো ত্বকের কোষ, রোমকূপের ক্ষতি করে। তাছাড়া নিয়মিত ধূমপান করার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। লেবু জাতীয় ফলের মধ্যে থাকে ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

গাজর
ধূমপানের অভ্যাস শরীরে ভিটামিন ‘এ’ ও সি-এর মাত্রা কমিয়ে দেয়। প্রতিদিন গাজর খেলে ভিটামিন এ, সি, ও কে-র সঠিক মাত্রা বজায় থাকে।

বেদানা
ধূমপানের ফলে হৃদ্‌স্পন্দন বাড়ে। রক্তচাপ বেড়ে গিয়ে অক্সিজেনের মাত্রা কমে। বেদানা খেলে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। রক্ত সঞ্চালনও ভালো হয়।

বাদাম
ধূমপান করার ফলে রক্তনালি সঙ্কুচিত হয়ে যায়। বাদামের মধ্যে থাকা ভিটামিন ‘ই’ রক্ত সঞ্চালন স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায়।






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy