দেড় মাস পর শারীরিক উপস্থিতিতে উচ্চ আদালতের বিচারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দেড় মাস পর শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ শুরু হয়েছে। শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

2022-03-06T11:56:17+00:00
2022-03-06T11:56:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেড় মাস পর শারীরিক উপস্থিতিতে উচ্চ আদালতের বিচারকাজ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১১:৫৬ এএম   (ভিজিট : ৯৬)
X


দেড় মাস পর শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ শুরু হয়েছে। শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হওয়ায় উচ্চ আদালতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আজ রবিবার (৬ মার্চ) সকাল ৯টায় আপিল বিভাগে ও সকাল সাড়ে ১০ টায় হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।

এর আগে গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, রোববার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেছিলেন, 'রবিবার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।' দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy