সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বোতলজাত সয়াবিন তেল এবং দেশের বাজারে খোলা তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টের রিট করা হয়েছে। একই

2022-03-06T11:59:15+00:00
2022-03-06T11:59:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১১:৫৯ এএম   (ভিজিট : ১১১)
X

 
বোতলজাত সয়াবিন তেল এবং দেশের বাজারে খোলা তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টের রিট করা হয়েছে। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।

রোববার (৬ মার্চ) তিন আইনজীবীর পক্ষে, অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।  

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।

অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির বলেন, ‘সয়াবিনের দাম বৃদ্ধিতে সরকারের নিষ্ক্রিয়তার ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছিলো। এই প্রেক্ষিতে আদালত যথাযথ আবেদন নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। তারই আলোকে আজ রিটটি করা হয়।’

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনা হয়। এরপর এ বিষয়ে শুনানির জন্য রোববার (৬ মার্চ) দিন ধার্য করেন হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার জন্য পরামর্শ দিয়েছেন আদালত।  





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy