শেষবারের মত চার্জ শুনানির সময় পেলেন নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)

2022-03-07T14:18:22+00:00
2022-03-07T15:36:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা
শেষবারের মত চার্জ শুনানির সময় পেলেন নাজমুল হুদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ২:১৮ পিএম  আপডেট: ০৭.০৩.২০২২ ৩:৩৬ পিএম  (ভিজিট : ২৫০)
X


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য শেষবারের মত সময় মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ মার্চ) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন নাজমুল হুদা আদালতে হাজির ছিলেন। কিন্তু অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষেঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য শেষবারের মত সময় মঞ্জুর করে ৬ এপ্রিল দিন ধার্য করেন।  গত বছরের অক্টোবরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহম্মেদ নাজমুল হুদাকে অভিযুক্ত করে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। 

জানা যায় , ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন।  সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে। দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা অভিযোগে করা মর্মে প্রমাণিত হয়েছে দুদকের। আর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy