নারীর প্রতি বৈষম্য দূরীকরণে হাইকোর্টের রুল জারি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা

2022-03-08T14:18:39+00:00
2022-03-08T14:18:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীর প্রতি বৈষম্য দূরীকরণে হাইকোর্টের রুল জারি
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:১৮ পিএম   (ভিজিট : ২৮৮)
X


সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে হাইকোর্টের বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এমন রুল রুল জারি করেন। সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ জানান, 'আজ বিশ্বব্যাপী নারী দিবস পালিত হচ্ছে। তাই এই দিবসে নারীদের প্রতি সম্মান প্রর্দশন করে মহামান্য আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন।' 






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy