নাশকতার মামলায় বিএনপির চার নেতার কারাদন্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর

2022-03-08T17:48:25+00:00
2022-03-08T17:48:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাশকতার মামলায় বিএনপির চার নেতার কারাদন্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২০০)
X


ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ চারজনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ মার্চ)  ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস, ৪২৭ ধারায় ছয় মাস ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় এক বছর সর্বমোট ৩ ধারায় তাদের দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- বিএনপি নেতা ইসমাইল, আবু বক্কর সিদ্দিক ও বাচ্চু। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় আসামিরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন পুলিশ। এরপর তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy