‘পরীমনির মাদক মামলা চলতে বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল

2022-03-08T17:53:36+00:00
2022-03-08T17:53:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত
‘পরীমনির মাদক মামলা চলতে বাধা নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৭১)
X


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। চেম্বার জজ ওবায়দুল হাসান মঙ্গলবার (৮ মার্চ) এ আদেশ দেন। 

এতে করে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার কার্যক্রম চলতে বাধা থাকলো না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আদালতে এদিন পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। 

গত ১ মার্চ পরীমনির মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিলো। 

গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন পরীমনি। গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। বিচারিক আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।








Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy