জিরাতেই জিরো ফিগার

অনলাইন ডেস্ক

লাইফস্টাইল

অনন্য অসাধারণ গুণ সমৃদ্ধ ভেষজ উপাদান জিরা যা আমাদের সকলের কাছেই পরিচিত। জিরাতে বিদ্যমান বিভিন্ন পুষ্টিগুণের জন্য প্রায়ই

2022-03-09T16:35:17+00:00
2022-03-09T16:35:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিরাতেই জিরো ফিগার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৩১১)
X


অনন্য অসাধারণ গুণ সমৃদ্ধ ভেষজ উপাদান জিরা যা আমাদের সকলের কাছেই পরিচিত। জিরাতে বিদ্যমান বিভিন্ন পুষ্টিগুণের জন্য প্রায়ই বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জানেন না ওজন কমাতে জিরা কতটা কার্যকরী। শরীরের অতিরিক্ত মেদ চর্বি জিরা দিয়ে তৈরি অত্যন্ত কার্যকরী কিছু পানিতে রয়েছে এর সহজ সমাধান। যারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ওজন কমাতে চান তাদের জন্য জিরার অত্যন্ত কার্যকরী কিছু পানীয় শেয়ার করছি আজকে।  

জিরাঃ জিরাতে রয়েছে প্রচুর পরিমাণে থায়মল, আয়রন, ফসফরাস যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দ্রুত সময়ে বের করে দিতে সাহায্য করে।

* জিরা চা
উপকরনঃ পানি ২ কাপ, আস্ত জিরা ১ টেবিল চামচ, মধু আধা চা চামচ।
প্রথমে একটি পাত্রে জিরা হালকা গরম করে নিন। এবার এতে পানি দিয়ে ফুটান। পানি কমে এলে চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর নামিয়ে চা ছেঁকে নিন। স্বাদ বাড়াতে সামান্য মধু যোগ করতে পারেন তবে চিনি নয়।  

* জিরা এবং আদা দিয়ে তৈরি পানীয়ঃ 
উপকরণঃ ১ চা চামচ জিরা, তিন/চার টুকরো আদা কুচি, ১ চা চামচ লেবুর রস।
তৈরির প্রক্রিয়াঃ- প্রথমে ১ চা-চামচ জিরা ৫ থেকে ৬ ঘণ্টা পানিতে  ভিজিয়ে রাখুন। এবার প্রথমে একটি পাত্র চুলাতে বসিয়ে  ৩০০ মিলি পানি ভালোভাবে ফুটিয়ে নিন। পানি ফোটার সময় তাতে আদা কুচি এবং জিরা দিয়ে দিন। পাত্র চুলার ওপর থেকে নামিয়ে পানি কুসুম গরম হওয়ার জন্য সময় দিন। পানি খাবার উপযোগী ঠান্ডা হয়ে উঠলে ছেঁকে নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী জিরা পানি।

* জিরা এবং এলোভেরা দিয়ে তৈরি পানিঃ
উপকরণঃ ১ চা চামচ জিরা গুড়া, দুই টেবিল-চামচ এলোভেরা জেল, ১ চা-চামচ মধু, ১ চা চামচ লেবুর রস।
তৈরির প্রক্রিয়াঃ- প্রথমে একটি অ্যালোভেরার পাতা  পরিষ্কার করে মাঝ বরাবর কেটে নিয়ে অ্যালোভেরা জেল বের করে নিন। এবার এক গ্লাস পানিতে এলোভেরা জেল,  জিরার গুঁড়া এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী জিরা পানি।

* জিরা এবং এলোভেরা দিয়ে তৈরি পানিঃ
উপকরণঃ ১ চা চামচ জিরা গুড়া, দুই টেবিল-চামচ এলোভেরা জেল, ১ চা-চামচ মধু, চা চামচ লেবুর রস।
তৈরির প্রক্রিয়াঃ- প্রথমে একটি অ্যালোভেরার পাতা  পরিষ্কার করে মাঝ বরাবর কেটে নিয়ে অ্যালোভেরা জেল বের করে নিন। এবার এক গ্লাস পানিতে এলোভেরা জেল,  জিরার গুঁড়া এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী জিরা পানি।

বিঃদ্রঃ
১. যাদের অতিমাত্রায় গ্যাস্টিকের প্রবলেম রয়েছে তারা খালি পেটে জিরা পানি পান করবেন না।
২. সকাল বেলা হালকা নাস্তার পরে জিরা পানি পান করুন।
৩. যেকোনো সময় খালি পেটে বা হালকা নাস্তার পরে জিরা পানি পান করা যাবে।
৪. তবে সকাল বেলা খালি পেটে এবং রাতে শোবার পূর্বে জিরা পানি পান করলে ভালো ফল পাওয়া যাবে।







Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy